সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

রাজশাহীর তানোরে মনোনয়ন প্রত্যাশী লিটনের গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার পঠিত
আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান তাসাদ্দেক হক চৌধুরী গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।এদিকে ২ জানুয়ারী শনিবার দিনব্যাপী তিনি লিজানী বাজার, দরগাডাঙ্গা হাট, চৌরখৈর ও বনগা গ্রামে গণসংযোগ এবং বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। কলমা ইউপিতে বইছে নির্বাচনের আগাম হাওয়া চায়ের কাপেও ঝড় উঠেছে। আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র চেয়ারম্যান পদ ঘিরেই আর্বতিত হচ্ছে। ইতমধ্যে চেয়ারম্যান পদে সম্ব্যব্য প্রার্থীরা মানবিক ও খাদ্য সহায়তা বিতরণ, এলাকার উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ে আর্থিক অনুদান প্রদান, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের দৃস্টি আকর্ষণ এবং আলোচনায় উঠে আশার চেস্টা করছে। তবে আলোচনার শীর্ষে রয়েছে আর্দশিক ও তরুণ নেতৃত্ব তাসাদ্দেক হক লিটন চৌধুরী। তিনি পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক আওয়ামী লীগের ওপর দিয়ে অনেক ঝড়- ঝাপটা বইয়ে গেছে, কিন্ত্ত লিটনের পরিবার কখানোই আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়নি। এছাড়াও বর্তমান চেয়ারম্যান নানা কারণে বির্তকিত ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এই সুযোগে লিটন মাঠে শক্ত অবস্থান গড়ে তুলেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। জানা গেছে, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক, পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন লিটন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে তিনি এগিয়ে রয়েছে। আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হলে তাঁর বিজয় প্রায় নিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন নানা কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও তার সময়ে প্রায় কোটি টাকার বরাদ্দ এলেও তিনি দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন করতে পারেন নি। এসব বিবেচনায় এবার ইউপিবাসী তরুণ ও নতুন নেতৃত্ব প্রত্যাশা করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তরুণ নেতৃত্ব চাই, সেই বিবেচনায় তরুণ নেতৃত্ব লিটন পচ্ছন্দের শীর্ষে রয়েছে। এবিষয়ে তাসাদ্দেক হক লিটন চৌধুরী বলেন, ভোটারদের মানষিকতা ও তৃণমুলের মতামতের ভিত্তিত্বে মনোনয়ন দেয়া হলে তার মনোনয়ন নিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com