সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৫ মাসের শিশু সন্তাননকে শ্বাসরোধ করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১০৪৬ বার পঠিত
মোঃ হারুন অর রশিদ :রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৫ মাসের শিশু সন্তাননকে শ্বাসরোধ করে হত্যা করেছে ফিরোজ নামে মাদকাসক্ত এক পাষণ্ড স্বামী।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায়। নিহতরা হলো পলি খাতুন ও তার ৫ মাস বয়সী শিশু সন্তান।পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,ঘাতক স্বামী ফিরোজ এনপি এলিগেন্স নামের একটি বাসে সুপার ভাইজার হিসেবে কাজ করত।এক সময় সড়ক দূর্ঘটনায় তার একটি পা কাটা পড়ে।এরপর থেকে সে হেরোইন আসক্ত হয়ে পড়ে।মাঝে মাঝে নেশার টাকার জন্য স্ত্রীর সাথে ঝগড়া করত।এ রাগে সে স্ত্রী ও সন্তানকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।গলা ও শরীরে আঘাতের চিহ্ন না থাকা ও পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাষরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,রাতে কোন এক সময় স্ত্রী ও সন্তানকে হত্যা করে রাতেই ঘাতক ঢাকা পালিয়ে যায়।পরে আজ সকালে ঢাকার গাবতলী থেকে তাকে আটক করে নিয়ে আসা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com