সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৯৩৬ বার পঠিত

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ সোমবার সকালে কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল পৌনে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম।

জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বিমানবন্দর থেকে তাঁরা যান কক্সবাজার সৈকতের কলাতলীতে সাইমন বিচ রিসোর্টে। সেখানে আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিমকে রোহিঙ্গা সংকট এবং সমস্যা নিয়ে অবিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

সকাল ১০টার দিকে কলাতলী থেকে ৫০ কিলোমিটার দূরে শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সেখানে তাঁরা কুতুপালং, মধুরছড়া, লম্বাশিয়া—এই তিনটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন। পাঁচটি কেন্দ্রে রোহিঙ্গা দলগুলোর সঙ্গে কথা বলবেন। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ব্র্যাক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শিশু স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র, নারী ও শিশু পরিচর্যা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া লম্বাশিয়া ও মধুরছড়ায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাবসতি ঘুরে দেখবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, সফরের এই কর্মসূচিগুলোর পর বেলা আড়াইটার সময় কুতুপালংয়ের ডি-ফাইভ সেন্টারে প্রেস বিফ্রিং করবেন তাঁরা।

রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা দেখতে ও বুঝতে এবং বাংলাদেশের প্রতি সমবেদনা জানাতে আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম গত শনিবার ঢাকায় আসেন। তাঁরা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com