শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

দেশজুড়ে চলমান লকডাউনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে চলমান লকডাউনে বেশিরভাগ মানুষ ঘরের ভেতর। বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ। এর মাঝেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। শুক্রবার রাত ৯ টায় হালনাগাদ করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ১৫৯। বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর মানে সংশ্লিষ্ট এলাকার প্রত্যেকেই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরো মারত্মক সমস্যা ভোগ করতে পারেন।

উল্লেখ্য, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক। এর মধ্য দিয়ে জনগণকে জানানো হয় যে, তারা একটি নির্দিষ্ট শহরে কতটা পরিষ্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন। এতে তাদের শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানান দেওয়া হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি বিষয়ের ওপর। তা হলো পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অস্কাইড ও ওজোন। পরিবেশ বিভাগও এসব উপাদানকে বায়ু দূষণের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। এসব মানদণ্ডের লক্ষ্য হলো, মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব থেকে তাদেরকে রক্ষা করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com