সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

সাভারে দুই দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫০১ বার পঠিত

সাভার সংবাদদাতা :সাভারে দুই দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪। সোমবার (৩ মে) তাদের আদালতে পাঠানো হবে।

সোমবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে রোববার (২ মে) সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা জেলার পারভেজ (৪৫) ও কুমারী রঞ্জিতা রানী (১৯)। তারা ভুক্তভোগীর প্রতিবেশী বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক কিশোরীকে পরস্পর যোগসাজসে প্রতিবেশীর সহায়তায় ধর্ষণ করে পারভেজ নামে এক ব্যক্তি। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে কুমারী রঞ্জিতা রানীর বিরুদ্ধে। ঘটনার পর ১ মে সাভার থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করে র‌্যাব।

ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, ভুক্তভোগীকে ফুসলিয়ে তারা পারভেজের বাসায় নিয়ে যায়। ঘটনার দিন বাসায় কেউ না থাকায় ভুক্তভোগীকে দুই দিন আটকে রেখে পারভেজ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

মিরপুর র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পারভেজ ভুক্তভোগীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, আসাসিদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রাতে থানায় হস্তান্তর করে র‌্যাব। আজ তাদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com