মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

হাজারো ভক্ত সমর্থকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গোদাগাড়ীর জনপ্রিয় মেয়র মো.মনিরুল ইসলাম বাবু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪২০ বার পঠিত

মো.হারুন অর রশিদঃ হাজারো ভক্ত সমর্থকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,রাজশাহীর গোদাগাড়ীর জনপ্রিয় মেয়র মো.মনিরুল ইসলাম বাবু(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি আজ (২১ এপ্রিল ) ভোর ৫.৩০ মিনিটে ভারতের বেঙ্গালুরে নারায়ন মাল্টিসপেসিটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।তিনি মা,ভাই,বোন,স্ত্রী,২ ছেলে,১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি ২০১৫ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম মেয়র নির্বাচিত হন।পরে ২০২১ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া রুলুকে পরাজিত করে পূনরায় মেয়র নির্বাচিত হন।পরে রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব,ড.হুমায়ুন কবিরের নিকট শপথ নেন।মেয়রের দায়িত্ব নিয়ে ছুটি নিয়ে ভারতে চিকিৎসার জন্য যান।সেখানে ২৯ মার্চ হৃদরোগের চিকিৎসার জন্য উপ মহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাঃ দেবী প্রসাদ শেঠি হাসপাতালে ভর্তি হন।সেখান কিডনি সহ নানা জটিলতার কারণে আইসিইউতে রাখা হলে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন,স্হায়ীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী,রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন,গোদাগড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম,গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ নানা পেশার মানুষ।পরিবার সূত্রে জানা গেছে,আগামী শুক্রবার তাঁর মরদেহ দেশে এসে পৌছাতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com