শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলিল লেখকগণের কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২২১ বার পঠিত

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজের গুণগতমান, দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, ও জবাবদিহিতা জোরদার করণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাচোল সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে আজ সোমবার বেলা ১১টার দিকে নাচোল ইলামিত্র পাঠাগার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নাচোল সাব-রেজিস্ট্রার অফিসার মুরর্শেদ আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলাহাট সাব- রেজিস্ট্রার অফিসার বিদ্যুৎ কুমার বর্মন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও দলিল লেখক আবুল হোসেন, দলিল লেখক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ সকল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com