মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে দোয়া ও ইফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবঞ্জের নতুন স্টেডিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ বিশিষ্ট অতিথি ও ব্যবসায়ীবৃন্দ।
আব্দুল ওয়াহেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি ইসরায়েল-ইরান যুদ্ধের বিরূপ প্রভাবের কথাও তুলে ধরেন।
ইফতার পূর্ব আলোচনা করেন মাওলানা আব্দুল মতিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com