সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পদ্মা নদীতে ডুবে মাইমুনা খাতুন নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে যেয়ে লুবাইয়া নামের আরেক ছাত্রী আহত হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার সকাল ৯টার ‍দিকে নগরীর দরগাপাড়া এলাকার মুক্তমঞ্চ তীরবর্তী পদ্মার পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে নগরীর মাদরাসাতুস সুফফাহ আল আরাবিয়াহ মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী নদীর ধারে হাটতে বের হন।তারা মুক্তমঞ্চ এলাকায় পৌঁছালে মাইমুনা নদীর পানিতে পা ভেজানোর চেষ্টা করে। এসময় হঠাৎ করেই সে পানিতে পড়লে নদীতে তলিয়ে যায়। এসময় তার ৩ সহপাঠী পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলে তারাও তলিয়ে যেতে থাকে।

পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা নিখোঁজ থাকে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীর গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com