মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে| ‘বিশ্ব মাদক সমস্যা : বিদ্যমান সমস্যা,  নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়| জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-ডিএনসি এসব কর্মসূচির আয়োজন করে| কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ¯^ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, লিফলেট ও ফেস্টুন বিতরণ, সচেতনতামূলক প্রচারণা|

আলোচনা সভায় বক্তারা বলেন-মাদকের কারণে আমাদের তুরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, তার পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে| মাদকের গডফাদারদের ধরতে কাজ চলছে| বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও বিদেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করছে|

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন-শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়| পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করতে হবে| পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে| শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গঠিত মাদকবিরোধী কমিটিগুলোকে আরো কার্যকর করতে হবে| একাজটি ইতোমধ্যে শুরু হয়েছে| মেন্টরদের প্রশিক্ষণ দেয়া হয়েছে|

শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

জেলা ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী|

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লাব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, পাবিলক প্রসিকিউটর আবদুল ওদুদ, ৫৩ বিজিবির সহকারী পরিচালক রুফকুল ইসলাম| অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ অন্যরা| এছাড়াও মাদক সেবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা এক তরুণ তার জীবনের গল্প তুলে ধরেন|

আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com