মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের যাত্রা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একটি উপকেন্দ্র শিবগঞ্জে চালু করা হয়েছে| শনিবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী|

চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রশিদসহ অন্যরা|

বক্তারা বলেন, অসহায়-দুস্থ মানুষ যারা চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে, তাদেরকে ১০০ টাকার বিনিময়ে চিকিৎসা দেয়া হবে| অবহেলিত চরাঞ্চলের মানুষের চোখের চিকিৎসা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উপকেন্দ্র|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com