শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ জুয়াড়ি আটক/নগদ টাকা ও বাইক উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪০৯ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের কালিনগর সাবানিয়া গ্রামের আমেনা বেগম ও নজরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৪২), একই এলাকার ৩নং ওয়ার্ডের দুলিয়ারা বেগম ও মন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (২৬), পারকেজিপুর ৫ নং ওয়ার্ডের মোছা. সায়মন ও গুদর আলীর ছেলে সেলিম (৩৫) ও ভবানীপুর ৪ নং ওয়ার্ডের ফাতেমা ও রবিউল এর ছেলে জসিম (২২)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন বুধবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখয়িা ইউনয়িনের সতেররশিয়া ৯ নং ওয়ার্ডের চাঁমাগ্রামের আলমের বসত বাড়ীর একটি ঘরের ভেতর অভিযান চালিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসিয়ে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ৪ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। এ সময় ঐ ঘর থেকে ২ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ৪ টি মোবাইল, ৫ টি সিমকার্ড, ৩ টি মেমোরি, ১ টি মোটরসাইকেল, জুয়ার ৪৭ হাজার ৪৯০ টাকা ও একটি প্লাস্টিকের চট উদ্ধার করে র‌্যাব। শিবগঞ্জ থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এর আগেও র‌্যাব শহরের মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ড, কলোনীপাড়া, বারঘরিয়াসহ বিভিন্ন স্থানে জুয়া খেলার অপরাধে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে থানায় সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com