মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

বিধিনিষেধ : আজ ঢাকায় রেকর্ড গ্রেফতার ৫৮৭, জরিমানা ১৪ লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৫৮৭ জন। ২৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৯৫০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৫২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা। তিন দিনে রাজধানীতে মোট গ্রেফতার হলেন ১ হাজার ৩৭৩ জন।

রোববার (২৫ জুলাই) দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তৃতীয় দিনে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

জাগো নিউজকে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা।

তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তৃতীয় দিনে রাজধানীজুড়ে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, কঠোর বিধিনিষেধ নিশ্চিতে দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ৩৮৩ জন। ১৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছিল ৯৫ হাজার ২৩০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছিল ১০ লাখ ৮৩ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com