মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বারি উদ্ভাবিত আমের বাণিজ্যিক জাত পরিচিতি ও উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে| সোমবার আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চত্বরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়|

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বারি, গাজীপুরের সেবা সরবরাহ বিভাগের পরিচালক ড. মো. মোশারফ হোসেন মোল্লা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পার্টনার প্রকল্প (বারি অঙ্গ)’র এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদিস চন্দ্র বর্মন| সূচনা বক্তব্য দেন জেলা লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম মাহবুবুল অলম|

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার, বারি অঙ্গ)-এর অর্থায়নে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র আয়োজিত আলোচনাকালে বক্তারা বারি উদ্ভাবিত বারি-৪, বারি-১১সহ অন্যান্য আম নিয়ে বিশদ আলোচনা করেন এবং উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ  আম উৎপাদন করলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ সৃষ্টির আহ্বান জানান|

মাঠ দিবসে অংশগ্রহণকারী আমচাষিরা এই আলোচনা থেকে উদ্বুদ্ধ হন এবং আগামীদিনে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কথা বলেন|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com