মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

মাস্কবিহীন কাউকে ছাড় দেয়া হচ্ছে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দুই সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিন কারণে-অকারণে লোকজনের বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অলিগলির চিত্র একেবারেই ভিন্ন। প্রধান সড়কের বাইরে অলিগলিতে খোলা আছে সব ধরনের দোকানপাট।

রোববার (২৫ জুলাই) মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর ঘুরে দেখা গেছে, প্রধান ও অভ্যন্তরীণ সড়কে মানুষের চলাচল অনেকাংশেই বেড়েছে। নিয়ম ও স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা দেয়া ও জরিমানা করা হচ্ছে।

রোববার দুপুর ১টার পরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিজিবির তত্ত্বাবধানে মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হয়। এ সময় মাস্ক না পরা ও বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে লকডাউনের আইন অমান্য করায় ২২ জনকে জরিমানা করা হয়। কত টাকা জরিমানা করা হয়েছে তা জানাননি নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার।

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ আইনের ব্যত্যয় ঘটালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার আরও বলেন, ‘মাস্কবিহীন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। এর কোনো বিকল্প নেই। কেউ আইন অমান্য করলে জরিমানা অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, আজ রাস্তায় জনসমাগম ও যানবাহন চলাচল বেড়েছে। মিরপুর-১০ নম্বরে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। পেট্রলিং করছে সেনাবাহিনী। যারা অকারণে বাইরে বের হয়েছে তাদের ফিরেয়ে দেয়া হচ্ছে। মূল সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com