মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

টাঙ্গাইলের কালিহাতীতে চালক ঘুমে, যাত্রীবাহী বাস খাদে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭০ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছায়েদ আলী খান (৬০) নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মরহুম নুর মোহাম্মদের ছেলে।

নিহতের ভাতিজা ও ঐ বাসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা হয়েছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি সঠিকভাবে চালাতে চালককে বারবার সতর্ক করা হয়েছিল। পরে বাসটি সড়কের বাক ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

যাত্রীরা জানান, চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বারবার চালককে সতর্ক করার পরও দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায় বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com