মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

মানিকগঞ্জের পাটুরিয়ায় উদ্ধারকারী জাহাজ ব্যস্ত যানবাহনে, হয়নি ফেরি ওঠানোর সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫২৪ বার পঠিত

মানিকগঞ্জ সংবাদদাতা : চারদিন পেরিয়ে গেলেও মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ফেরির যানবাহন উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। কর্তৃপক্ষ জানিয়েছে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের কোনও সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ রুস্তম। ঘাট এলাকায় উদ্ধার করা ট্রাকগুলোকে নদী থেকে ফেরিতে ওঠাতে ব্যস্ত রয়েছে রুস্তম। সকাল থেকে এখন পর্যন্ত দুটি কাভার্ডভ্যান উঠাতে সক্ষম হয়েছে রুস্তম। তবে এখন আরেকটি ট্রাক উদ্ধারে ব্যস্ত জাহাজটি।

উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বলেন, উদ্ধার কাজে হামজার সঙ্গে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। ৪ নম্বর ঘাট এলাকায় নদী থেকে উদ্ধারকৃত যানবাহনগুলোকে ফেরিতে করে নিরাপদে নিয়ে যাচ্ছে রুস্তম। আর একটি ট্রাক উদ্ধার বাকি রয়েছে। সেটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ফেরিডুবির পর থেকে হামজা কর্তৃপক্ষ যানবাহন উদ্ধারে অভিযান পরিচালনা করছে। আজকে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। যানবাহন উদ্ধার সমাপ্ত হলে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com