মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

মানিকগঞ্জের পাটুরিয়ার ডুবে থাকা ফেরিটিকে বার্জ দিয়ে টেনে সোজা করা হবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৯১ বার পঠিত
মানিকগঞ্জের পাটুরিয়ার ডুবে থাকা ফেরিটিকে বার্জ দিয়ে টেনে সোজা করা হবে
ফাইল ফটো

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে থাকা আমানত শাহকে উদ্ধার করা হলে বার্জ দিয়ে টেনে সোজা করা হবে। তবে ফেরিটিকে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে ডুবে থাকা ফেরিটি উদ্ধার করতে যোগ দিচ্ছে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ বলেন, ফেরিটি বার্জ দিয়ে টেনে সোজা করা হবে। আর আগামীকাল সকালে ডুবুরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছাবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশনা দিয়েছে।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ফেরিটি উদ্ধারের পর এটা নিয়ে কি করা হবে, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাইব। আর এখনো এটা সংস্কার করার সিদ্ধান্ত হয়নি। কিন্তু ফেরিটির অনেক বয়স হয়েছে। এখন এটা সংস্কার করলে কত দিন চালবে, তা বলা যাচ্ছে না।

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ফেরি আমানত শাহকে নিলামে বিক্রি করে দেয়া হতে পারে বলেও জানান তাজুল ইসলাম।

বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয় রো রো ফেরি শাহ আমানত। পদ্মা পার হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সেটি কাত হয়ে নদীতে উল্টে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com