মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ভালোবাসার টানে সুদুর ইন্দোনেশিয়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন এক তরুনী। ভালোবেসে শাহজাদপুরের তরুনের সাথে আজীবন এক সাথে থাকতে ভীনদেশী ঐ তরুনী করেছেন বিয়ে। এ নিয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দ। তিনি মালয়েশিয়া একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, তিন বছর পুর্বে সিতি নুরানির সাথে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের। ফেসবুকেন বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার(৩০ আগস্ট) স্থানীয় মওলানার মাধ্যমে বাংলাদেশ রীতি ও মুসলিম শরিয়াত মোতাবেক ৫০হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

ভিনদেশী পুত্রবধু পেয়ে আনোয়ারের মা আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার পুত্রবধু খুবই ভালো, সে আমাকে মা বলে ডাকেন। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানীর সাথে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জানেন। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বাংলাদেশে আসেন সিতি নুরানি। মঙ্গলবাল(৩০ আগস্টে) শাহজাদপুর আমরা বাংলাদেশের রীতি অনুযায়ী বিবাহ রেজিষ্ট্রেশন করেছি।

সিতি নুরানি বলেন, বাবা মায়ের অনুমতি নিয়েই বিয়ে করি। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘরসংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে। এদিকে, আনোয়ারের ভিনদেশী বধুকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com