মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

মাদারীপুরে সাড়ে ৭’শ কৃষককে বিনামূল্যে বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে ৭’শ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আচমত আলী খান মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী এই বীজ ও ঋণ বিতরণ করেন।
‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ’ কর্মসূচীর আওতায় মাদারীপুর সদর উপজেলার সাড়ে ৭’শ কৃষকের মধ্যে উন্নত জাতের দেড় কেজি সরিষা ও এক কেজি কালো জিরার বীজ এবং শতকরা ৪ শতাংশ সুদে ১৫ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামসুন নাহারসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com