বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাত পোহালেই চাঁপাইনবাবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাত পোহালেই বুধবার (২ নভেম্বর) ২ দফায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন । এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ই ভি এম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিদ্রোহী বহিষ্কার প্রার্থী (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু (মোটরসাইকেল) ও শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম (আনারস) প্রতিদ্বন্দিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও নারী ভোটার ১৯ হাজার ১৮৩ জন। নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৫০ জন সহকারী প্রিজাইডিং ও ৩০০ জন পোলিং এজেন্ট নিয়োজিত থাকবেন। মোট ভোট কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ১৫০টি।
অপরদিকে উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত জানান,
নির্বিঘ্নে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।আনসার, পুলিশ ,বিজিবি ও র‌্যাবের পাশাপাশি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে স্ট্রাইকিং র্ফোস রাখা হয়েছে।
প্রসঙ্গত: সীমানা জটিলতা সংক্রান্ত কারনে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু উচ্চ আদালতে একটি রীট দায়ের করায় উচ্চ আদালতের নির্দেশে ২ দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com