মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে জেলা কমিটির উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম জেলাপর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচিটি বাস্তবায়নে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বজনীন পেনশন স্কিমের সার্বিক দিক তুলে ধরেন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সভায় উপস্থিত ছিলেনÑ কমিটির উপদেষ্টা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্সজনীন পেনশন স্কিম কর্মসূচিটি একটি অনন্য উদ্যোগ, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু সর্বস্তরের মানুষকে এই কর্মসূচির আওতায় আনতে পারলে একদিকে যেমন তারা উপকৃত হবে অন্যদিকে তেমনি দেশও উপকৃত হবে। তাই কর্মসূচিটি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ কতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com