রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোল ওএমএস’র ডিলার বাছাই হলো লটারির মাধ্যমে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস’রর ডিলার নিয়োগের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে এই বাছাই সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি স্থানে ৬ জন ওএমএস ডিলার নিয়োগের ঘোষণা দেয়া হলে মোট ১৯টি আবেদন পড়ে। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬ জনকে বাছাই করা হলো।
লটারিতে বিজয়ী ৬ ওএমএস ডিলার হলেন— পৌর এলাকার চেয়ারম্যানপাড়ায় মো. দেলোয়ার হোসেন, মধ্যবাজারে উজ্জ্বল হোসেন, ইসলামপুর মোড়ে আতাউর রহমান, মোমিনপাড়ায় আবুল কাইসার শিরাজ, রেলস্টেশন বজারে মো. নুহু আলম ও দক্ষিণ সাঁকোপাড়ায় শরিফুল ইসলাম।
বাছাই পর্ব শেষে উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন দেশের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করতে নতুন বাছাইকৃত ডিলারগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, আবেদনকারী ডিলার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com