সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন যুগ্মসচিব তৌফিক ইমাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ১) মো. তৌফিক ইমাম।
এ সময় তিনি বলেন, উন্নয়ন তো জনগণের জন্য। তাই রেলস্টেশনের উন্নয়ন প্রয়োজন। তিনি রেলস্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নসহ অন্যান্য বিষয়ে পরিদর্শনের জন্য এসেছেন বলে জানান।
শনিবার বিকেল ৩টায় রহনপুর স্টেশনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রেলস্টেশনের কর্মকর্তারা।
পরে তৌফিক ইমাম রেলওয়ে স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ, টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন ও স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পশ্চিম রেলের (রাজশাহী) সহকারী প্রকৌশলী এ এম রিয়াদুল ইসলাম, রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদসহ অন্যরা।
রহনপুর রেলস্টেশন সংলগ্ন জায়গায় উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ী নেতা আশরাফুল হক আশরাফ যুগ্মসচিবকে অবহতি করলে তিনি জানান, জিএম সাহেব স্টেশনে আসবেন, তখন এ বিষয়ে তিনি কথা বলবেন। ধাপে ধাপে তারা রেলস্টেশনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com