শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তাল শাঁস এর উপকারিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

গরমকাল মানেই নানা ফলের সমাহার। আম, লিচু, কাঁঠাল তরমুজ তো আছেই পাশাপাশি এই সময় বাজার জুড়ে তাল শাঁসেরও রমরমা। বরফের সাদা, তুলতুলে রসালো এই ফল শরীর ঠান্ডা রাখে। শুধু তাই নয় এই ফল আরও নানা গুনে ভরা। তাই পুষ্টিবিদেরা গরমে বেশি করে এই ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

ডাব, তরমুজের মতো তাল শাঁসও এই প্রবল গরমে শরীর ঠান্ডা রাখে, দেহে জলের ঘাটতি পূরণ করে ৷ এই ফল খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর৷ গ্রীষ্মকালে এমনিতেই শরীরে জলের চাহিদা বেশি হয়। তাই জলের পাশাপাশি এই সময় নানা ধরণের রসালো ফল প্রকৃতির মধ্যেই পাওয়া যায়। এর মধ্যে তাল শাঁস অন্যতম। এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে ৷ ফলে এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য় করে ৷ এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম পাওয়া যায়৷

আরও পড়ুন: আট থেকে আশি, ধন্য ধন্য করবে পরিবারের সকলে, এভাবে রাঁধুন আলু মাঞ্চুরিয়ান

তাছাড়াও জানলে অবাক হবে, এতে সোডিয়াম পরিমাণ বেশ কম ৷ তাই যাঁদের হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তাঁরাও নিশ্চিন্তে এই ফলের স্বাদ নিতে পারেন ৷ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা হাইড্রেট তো করেই শরীরকে, পাশাপাশি লিভারকেও ডিটক্স করতেও সাহায্য় করে৷

এছাড়াও জন্ডিস বা লিভার সংক্রান্ত যে কোনও সমস্যায় তাল শাঁস বেশ উপকারি ৷ এটা লিভারকে ডিটক্স করতে সাহায্য করে ৷ এরমধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি ৷ যাঁরা অ্যানিমিয়ার সমস্য়া ভুগছেন তাঁদের জন্যও এই তাল শাঁস বেশ উপকারী ৷ এছাড়াও যারা ভিটামিন এ ঘটতি যাঁদের শরীরে তাঁরাও এই তাল শাঁস খেতে পারেন।

আরও পড়ুন: ছবির শ্যুটিং করতে গিয়ে, নাইজেরিয় পদ খেয়ে অসুস্থ অনির্বাণ! ছুটতে হল হাসপাতালে

এর মধ্যে জিঙ্ক থাকার জন্য যাঁদের বমির সমস্যা আছে তাঁরা খেলে উপকার পাবেন৷ এমনকী গর্ভাবস্থায় যদি বমি বমি ভাব থাকে, তাহলেও এই তাল শাঁস থেকে উপকার মিলবে। এতে ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড় ও দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে ৷ তাছাড়াও এটি চুল ও ত্বকরে জন্যও ভীষণ উপকারী ৷ তবে পুষ্টিবীদদের মতে যাঁদের ব্লাড থিনার ওষুধ খেতে হয় তাঁদের এই ফল এড়িয়ে চলাই ভালো ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com