সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাঁচ নম্বর মহারাজপুর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনঃসংযোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মেনুয়ার জাহান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. জিন্নাত আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন- মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিনহাজুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান।
এছাড়াও প্রকল্পটির প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিদেশ যাওয়ার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত বিদেশফেরত ব্যক্তিদের যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com