রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বারঘরিয়া চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-০ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ উভয় দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়া সংগঠকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com