রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবি সনাক’র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘প্লাস্টিক দূষণ আর নয়’— এই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন— সনাক’র সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহসভাপতি আসরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, শ্রী কানাই চন্দ্র দাস, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, আশা’র এসএমই কর্মসূচির সিনিয়র ম্যানেজার শফিকুল ইসলাম, ডেমক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী রেজাউল করিম, সনাকের ইয়েস সদস্য কুশল কুমার শীলসহ অন্যরা।
সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। দিবসটি উপলক্ষে টিআইবি’র ১৪ দফা দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাকের ইয়েস সদস্য আরমানি খাতুন।
সনাকের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্ত চুক্তি দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। এক্ষেত্রে, জীবাশ্ম জ্বালানি খাতে স্বার্থের দ্বন্দ্ব-সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিশ্চিতের জোরালো দাবি উত্থাপন করতে হবে। এজন্য, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একত্রে কাজ করতে হবে; চুক্তির আওতায় ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ এবং উৎপাদিত প্লাস্টিক বর্জ্যরে শতভাগ পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি উত্থাপন করতে হবে; প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্ত চুক্তির আওতায় দেশগুলোকে প্লাস্টিক উৎস থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের তথ্য স্বচ্ছতার সাথে নিরূপণ করতে হবে। সেই তথ্যের ভিত্তিতে এনডিসি’র তথ্য হালনাগাদ ও সংশোধন করে উপস্থাপনের দাবি উত্থাপন করতে হবে।
মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও টিআইবি কর্মকর্তাসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com