বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনের পজিটিভ কভিড-১৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪১২ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা নাচোল উপজেলার ৫৫ বছর বয়সী একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার রিপোর্ট পজিটিভ হয়। আক্রান্ত ব্যক্তির বাড়ী সম্পর্কে জানা গেছে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে তার কভিড-১৯ পজেটিভ, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চিকিৎসা সেবা নিতে আসে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের একজন বাসিন্দা। করোনা উপসর্গের লক্ষণ থাকায় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার দেহে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি জানান, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তিনি আরো জানান, ১৭ এপ্রিল থেকে গত ৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করে মোট ৩ জন রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com