রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যরা পেল ঈদের শুভেচ্ছা উপহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৮৬ বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের সদর সহ ৫ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মহাপরিচালকের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সদর সহ ৫ উপজেলায় ৫০ জন করে মোট ২৫০ জন মহিলা, পূরুষ আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে চাল, মসুর ডাল, ভোজ্য তেল, পেয়াজ ও আলু বিতরণ করা হয়। জেলা আনসার ও ভিডিপির কমান্ডডেন্ট অফিসার রুবায়েত বিন সালাম সদর উপজেলায়, ও ভোলাহাট, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজ উপজেলার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com