রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

স্বাস্থ্যবিধির বালাই নেই যশোরের শার্শার সাতমাইল পশুহাটে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার পঠিত
স্বাস্থ্যবিধির বালাই নেই যশোরের শার্শার সাতমাইল পশুহাটে
ফাইল ফটো

যশোর সংবাদদাতা : স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শার সাতমাইল পশুহাটে আসা হাজার হাজার মানুষের মাঝে। এতে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকিও।

সরকার দেশীয় খামারিদের ক্ষতির কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে পশুহাট পরিচালনার অনুমতি দেয়। কিন্তু কারোর সেই নির্দেশের প্রতি নজর নেই। ফলে সংক্রমণ ঝুঁকি নিয়েই হাট পরিচালনা করছেন ইজারাদাররা।

রোববার সরেজমিনে সাতমাইল পশু হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে এ হাটে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে গরু কেনা-বেচা করতে। কিন্তু সেখানে মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব মানার কোনো সচেতনতা নেই কারও মধ্যে। এছাড়া সরকারি নির্দেশ উপেক্ষা করে রাস্তার ওপর বসেছে পশুর হাটটি। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। হাট তদারকিতে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ইজারাদারদের পক্ষে শতাধিক স্বেচ্ছাসেবককর্মী থাকলেও শৃঙ্খলারোধ বা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কারো কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।

প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন জানান, পশুহাটের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নতুন করে আবারও এ হাট থেকে আশপাশের গ্রামগুলোতে করোনা সংক্রমণ ছড়াবে।

গরু কিনতে আসা জাফর জানান, খামারিদের কথা বিবেচনা করে এ মুহূর্তে গরু হাট চালু রাখা জরুরি। তবে স্বাস্থ্যবিধি না মানলে ইজারাদারদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

সাত মাইল গরুহাটের ইজারাদার খতিব ধাবক জানান, কিছুদিন এ হাট বন্ধ থাকায় মানুষ কোরবানির গরু ক্রয় করতে পারিনি। এখন হাট চালু হওয়ায় গরু বেশি ওঠায় লোকসমাগম একটু বেশি হয়েছে। তবে বেচা-কেনা কম। গরুর হাটে এর চেয়ে বেশি স্বাস্থ্যবিধি মানা যায় না। তারপরেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিয়ম মানতে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। রাস্তার ওপর যাতে পশুরহাট না বসে তার জন্য প্রয়োজনে কম গরু হাটে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি নির্দেশনা না মানে হাট বন্ধ করে দেওয়া হবে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী জানান, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। এই মুহূর্তে মানুষ যদি সচেতন না হয় তাহলে ঈদ পরবর্তী সময়ে আরও বড় ধরনের মৃত্যুর মিছিল দেখতে হতে পারে। সে জন্য হাট বাজার বিশেষ করে বর্তমানে পশু হাটে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com