সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের জমি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪২০ বার পঠিত

এস এম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকালে রেলওয়ে বস্তি, ঢাকা বাসস্টান্ড, মহানন্দা বাসস্টান্ডসহ রেলের জমিতে বিভিন্ন দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার (সদর) ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন, রেলওয়ে রাজশাহীর কানুনগো মোঃ মহসিন আলী, সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সালামসহ থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ। উচ্ছেদ অভিযানে লাল বোডিং এর আংশিকসহ ২৩টি অবৈধ স্থাপনা বুলডোজার নিয়ে গুড়িয়ে দেয়া হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। কানুনগো মহসিন আলী জানান, প্রায় ২’শটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এমর্মে স্থাপনাগুলোতে লাল ক্রসিং চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে।তবে যাদের দোকানঘর বা স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে তাদের কয়েকজন অভিযোগ করে বলেন, যারা টাকা দিচ্ছে, তাদের দোকানঘর ভাঙ্গা হচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com