সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, জয়-লেখক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৮৯ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, জয়-লেখক আহত
ফটো সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের দুই ইউনিটের সংঘর্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সভাপতি আল নাহিয়ান খান জয় আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। সমাবেশ শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাঁরা পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে গেলে তাঁকে ধাওয়া দেন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সামান্য আঘাত পান।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তাঁর গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com