বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মোহাম্মদ রাসেলুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

অনলাইন নিউজ: গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ডাইরেক্ট সেলিং ই-কমার্স মার্কেটিং সিস্টেম (মাই শপ) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলুজ্জামান, মাই শপ প্রতিষ্ঠানটি দেশের হতদরিদ্র পরিবারদের মাঝে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ করে আসছে, এতে করে দ্রব্য মূল্যের উর্ধগতির হাত থেকে হতদরিদ্র পরিবার গুলোর মাঝে ন্যায্য মূল্যে কেনাকাটার উৎসাহ সৃষ্টি করে। এই প্রতিষ্ঠানটি ব্যবসার পাশাপাশি হতদরিদ্র পরিবার গুলোর পাশে থাকার জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয় নগর একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ রাসেলুজ্জামান এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ এর শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে।

একই সঙ্গে অনুষ্ঠানে দেশের ব্যবসা বানিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুনি ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য সংগীত শিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্র নায়ক শাকিল খান’সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com