বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের কলেজমুখী করার উদ্যোগ নবাবগঞ্জ সরকারি কলেজের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন ও রাখার দায়ে ৪ জনকে আটক করেছে ডিএনসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৩ জন ও ৬ গ্রাম হেরোইনসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়ার মৃত সোনামিয়ার ছেলে মো. আজম (৪০), জয় নগর মীরপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মীর মো. মাসুদ রানা রঞ্জু (৪০), শিবগঞ্জ শেখ টোলার মৃত আফসার আলীর ছেলে সেনাউল (৩৬) ও একই উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)। জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রঞ্জুকে আটক করা হয়। অপরদিকে ডিএনসির আরেকটি অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আজম, রবিউল ও সেনাউলকে আটক করা হয়। পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইনসহ আটক রঞ্জু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। ৩ মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com