শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৭৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ রাজিব হোসেন নামে ফরিদপুরের এক পুলিশ পরিদর্শক মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য জানান। রাজিব হোসেন ফরিদপুর পুলিশের বিশেষ শাখায় পরিদর্শকের দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার ভেদামারীতে তার বাড়ি।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গত ১৭ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় রাজিবের পজেটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

ফরিদপুরের সিভিল সার্জন সার্জন সিদ্দিকুর রহমান জানান, গত ৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬০ জন। এ জেলায় করোনাভাইরাসে মোট মারা গেছেন ১৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৫১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com