বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভারতের অযোধ্যায় নির্মিতব্য শিশুরামের মূর্তিতে ১৫ কেজি সোনা, ১৮ হাজার হীরা-পান্নার গহনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার পঠিত

সুব্রত দাশ,কলকাতা : ভারতের অযোধ্যায় নির্মিতব্য রাম মন্দিরে গতকাল সোমবার শিশু রাম বা রামলালার মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একটি মাত্র কালো পাথর কেটে রামলালার ওই মূর্তি তৈরি করেছেন কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজ। হিন্দুশাস্ত্র মেনে মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠার’ সঙ্গে সঙ্গেই বহুমূল্য গহনায় সাজানো হয়েছে রামলালাকে। বিগ্রহকে সাজাতে ব্যবহার করা হয়েছে ১৫ কেজি সোনা। দ্যুতি ছড়ানো গহনায় ব্যবহার করা হয়েছে ১৮ হাজার হীরা ও পান্না।  তিলক, মুকুট, ৪টি নেকলেস, কোমরবন্ধ, দুই জোড়া পায়েল, বিজয় মালা, দুটি আংটিসহ মোট ১৪টি গহনা তৈরি করা হয় মাত্র ১২ দিনে।

জি নিউজ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব গহনার ওপরে অত্যন্ত যত্নে খোদাই করা হয়েছে রামায়ণের শ্লোক।মুকুটটির ওজন ১.৭ কেজি। ২২ ক্যারেটের সোনা ও ৭৫ ক্যারেটের হীরা দিয়ে তৈরি হয়েছে মুকুটটি। ১৭৫ ক্যারেটের জাম্বিয়ান পান্না ও ২৬২ ক্যারেটের রুবি রয়েছে ওই মুকুটে।

মুকুটের নীচেই রয়েছে তিলক। এটি তৈরি হয়েছে ১৬ গ্রাম সোনা দিয়ে। এটির দুই পাশে লাগানো হয়েছে ১০ ক্যারেটের হীরা। তিলকের উজ্জলতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বার্মিজ রুবি। রাম মূর্তিটির হাতে রয়েছে ৬৫ গ্রামের একটি আংটি। এতে রয়েছে ৪ ক্যারেটের হীরা, ৩৩ ক্যারেটের পান্না, আংটির মাঝে রয়েছে জাম্বিয়ার একটি বড় পান্না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com