সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

খুলনা সিটি মেয়রের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়বকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৬৯ বার পঠিত

খুলনা সংবাদদাতা : এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর নূরনগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বিকেল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮/১/২৫ (২)/২৯/(১) ৩১ (২) ধারায় খুলনা থানায় মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তার বিরুদ্ধে মোংলা কাস্টমসের শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ উত্থাপন করা হয়। মঙ্গলবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন মেয়র। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, গত দু-তিন দিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তৈয়ব আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করেছে। এতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com