রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবি’র এসআই জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫০৩ বার পঠিত
খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবি’র এসআই জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
প্রতীকী ফটো

খুলনা সংবাদদাতা :  খুলনায় আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে ডিবি’র সাব ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম খুলনা কেএমপিতে কর্মরত।

জানা যায়, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য গত  মঙ্গলবার খুলনায় আসেন। রাতে থাকার জন্য হাদিস পার্কের নিকটে সুন্দরবন হোটেলের ১৩নং রুম বুকিং করে থাকেন।

রাত পৌনে তিনটায় ডিবি’র সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম রুমে ঢুকে মেয়ের সামনে ওই নারীকে ধর্ষন করেন। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশে লোকজন হোটেলের নীচে প্রধান ফটকে তালা দিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়।

পরে এ ঘটনায় খুলনা সদর থানার দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। ভুক্তভোগী নারীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হান্নান মোল্লা জানান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com