সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

গাজীপুরে পুলিশের ‘সোর্সকে’ কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১০৬১ বার পঠিত

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের নলজানি এলাকায় পুলিশের এক ‘সোর্সকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মামুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মীর খালি গ্রামের আতাউর রহমানের ছেলে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, সিটি করপোরেশনের নলজানি এলাকার টার্গেট ফাইন ওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে মামুনের রক্তাক্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পেট ও পিঠে ধারাল অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, মামুনকে ধারাল অস্ত্র দিয়ে অন্য কোথাও হত্যা করে মরদেহ নলজানি এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, ‘মামুনের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় স্ত্রী ও স্বজন নিয়ে বসবাস করতেন। একসময় গাজীপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন মামুন। পরে মাদকাসক্ত হয়ে চুরি ছিনতাই কাজে জড়িয়ে পড়েন। আর এই  ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মামুন খুন হয়ে থাকতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com