মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাগঞ্জে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৭০০ পিস ইয়াবা,৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলা মদ সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৫১ বার পঠিত

মো.হারুন অর রশিদঃ চাঁপাইনবাগঞ্জে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে গতকাল ১ হাজার ৭০০ পিস ইয়াবা,৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলা মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে,প্রথম অভিযানে জেলার শিবগঞ্জ থানাধীন হাউসনগর গ্রামে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা সহ ফারুক আহমেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ফারুক শিবগঞ্জ থানাধীন জঙ্গল্যাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।দ্বিতীয় অভিযানে বেলা ২.৫৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন বালুটুঙ্গি গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলো শিবগঞ্জ থানাধীন বালুটুঙ্গি গ্রামের মোঃ তহুরুল ইসলামের ছেলে আকবর আলী (৪০) ও ভোলাহাট থানাধীন শিকারি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আনিসুর রহমান ওরফে খালেক (৬০)।তৃতীয় অভিযানে চাঁপাইনবাগঞ্জ সদর থানাধীন এ/পি রেলষ্টেশন প্রান্তিকপাড়ায় ৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলামদ সহ মোঃ বাবু (৩৫) কে তার ভাড়া বাসা থেকে আটক করে।আটক বাবু সদর থানাধীন গোহালবাড়ী গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। তিন অভিযানে আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com