মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৮১১ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কৃষকলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাচোল ডাক বাংলো চত্বরে প্রধান মন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিককৃতিতে মাল্যদান, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে, উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী-সুধেন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারুল পাশা। পৌর কৃষক লীগের সভাপতি মো. মজিবুর রহমান আব্বাস, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কৃষকলীগ নেতা আজিজুর রহমান, কামাল উদ্দিন, মেহেদী হাসান কামালসহ অন্যান্যরা। বক্তারা বক্তব্যের মাঝে বলেন, কৃষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার বিনা মুল্যে কৃষকদের মাঝে সার, বিশসহ বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছেন। এর ফলে কৃষকরা এখন শান্তিতে চাষাবাদ করে ঘরে সোনার ফসল উঠাতে পারছেন। তাই কৃষকদের পক্ষ থেকে প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বাংলাদেশ কৃষকলীগ নাচোল উপজেলা শাখা ও পৌর শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে কৃষকলীগকে শক্তিশালী হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকারও আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com