সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিনব কৌশলে মোটরসাইকেলে পাচারকালে যুবককে আটক করেছে র্র্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৭১ বার পঠিত

ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ভাঙ্গা ব্রিজ-নার্সারি মোড় (দেওয়ানজাগির) হয়ে মোটর সাইকেলে বিশেষ কায়দায় ফেন্সিডিল নিয়ে যাবার সময় এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। রোববার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ২টায় শিবগঞ্জের ঐ এলাকা হতে মোটরসাইকেল ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ শুকুদ্দী (২৬)। রোববার বিকেল পৌনে ৫টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌরসভার নার্সারী মোড়ে চেকপোস্টে মোটর সাইকেলে বিশেষ কায়দায় ১০৫ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যাবার সময় মোঃ শুকুদ্দিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার মোটর সাইকেলসহ ১টি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর পূর্বে শিবগঞ্জের রানিহাটী হতে ফেন্সিডিল সহ র্র্যাবের হাতে আটক হয়ে আড়াই মাস জেল খেটে বের হয়ে আবার ব্যবসা শুরু করে। তাকে আসামী করে শিবগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com