সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেডিসিন দিয়ে আম পাকানোয় পুলিশ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ২৫ মন লখনা আম ধ্বংস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৫৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসময়ে আম পেড়ে কেমিকেল ও মেডিসিন দিয়ে আম পাকানোর সময় উদ্ধার ২৫ মন আম ধ্বংস করা হয়েছে। ২০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় ৪৫টি ক্যারটের এ ২৫ মন লখনা আম ধ্বংস করা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মিঠুন মৈত্র, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওসি ফরিদ হোসেন এ প্রতিবেদককে জানান, আম পাড়ার সময় না হওয়া পর্যন্ত বাজারে আম নামবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতি লোভের আশায় অপরিপক্ক আম পেড়ে মেডিসিন দিয়ে পাকাচ্ছে। এমনি একটি আড়তে অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়েছিল। অভিযানের টের পেয়ে সব পালিয়ে যায়। তিনি আরও জানান, আমের আড়তসহ ব্যবসায়ীদের নজরে রাখছে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ। কোন অবস্থায় অবৈধ ভাবে আমের কারবার করতে দেয়া হবে না বলেও জানান ওসি ফরিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com