রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র চোরাই মোবাইল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৮২ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। রোববার ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জনৈক মশিউর রহমানের বাড়ীর পিছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য নয় লক্ষ এক হাজার টাকা। তিনি আরো জানান, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com