শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুর ছেলে মো. রাসেল (২৭), জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িগাছি গ্রামের মো. বাদলের ছেলে মো. রুবেল (২২) ও পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের কসিমুদ্দিনের ছেলে মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।শুক্রবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন।তিনি আরো বলা হয়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল করছে শিবগঞ্জ থানা পুলিশ। সেই অভিযানের অংশ

হিসাবে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল  এসআই মো. সাহাদাত আলীর নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে মো. রাসেল, মো. রুবেল ও মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দীকে একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে বলেও জেলা পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com