বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর- ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় এবং একাধিক ইউনিয়নে সাধারণ জনগণের সাথে সৌজন্য ও উন্নয়নমূলক পথসভায় অংশগ্রহণ করে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন|রবিবার তিনি কসবা ইউনিয়নের সোনাইচন্ডী কলেজ, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সব্দলপুর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন| এ সময় তিনি প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির (এমপিও/ম্যানেজিং কমিটি) সদস্যদের সাথে শিক্ষার

মানোন্নয়ন এবং ভৌত অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন|পরিদর্শনকালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড.মু. মিজানুর রহমান বলেন, “একটি সমৃদ্ধ সমাজ ও জাতি গঠনে মান সম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই| শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি—আমাদের সকলকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে|”অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাইচন্ডী কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী ও সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর

রহমান এবং সব্দলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক|সংসদ সদস্যের এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী এবং সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন|শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান নেজামপুর ইউনিয়ন সফর করেন| তিনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার হাটবাকইল বাজার, বরেন্দা গ্রাম, লক্ষ্মীপুর গ্রাম এবং নেজামপুর বাজার এলাকায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় সভায় মিলিত হন| এসব সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার কথা শোনেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com