বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

অভাবের কারণে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে না পেরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার| তবে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন সেই শিক্ষার্থী| চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থীর বাবা পেশায় একজন রাজমিস্ত্রী| দুই মেয়ের সংসারে এই শিক্ষার্থী বড়, আর ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে| আর্থিক সংকটের কারণে এই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল| বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী তার স্কুলের ভারপ্রাপ্ত

প্রধান শিক্ষকের কাছে জানান, তিনি বিয়ে করতে চান না, পড়াশোনা চালিয়ে যেতে চান|পরে প্রধান শিক্ষিক বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নজরে আনেন| বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর শিক্ষার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন| পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন|এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, “আমি এখনই বিয়ে করতে চাই না| আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানো| স্যার যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি|ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত

প্রধান শিক্ষক বলেন, “এই শিক্ষার্থী একজন মেধাবী ও পরিশ্রমী| শুধু আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যাক, সেটা তারা কেউ চাননি| বিষয়টি ইউএনও স্যারকে জানানো হলে তিনি দ্রুত সাড়া দিয়েছেন| এতে শুধু এই শিক্ষার্থী নয়, অন্য শিক্ষার্থীরাও উৎসাহ পাবে|শিক্ষার্থীর মা বলেন, “অভাবের সংসারে মেয়ের লেখাপড়ার খরচ চালানো আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল| তাই বিয়ের কথা ভাবতে বাধ্য হয়েছিলাম| ইউএনও স্যার সহযোগিতা করায় এখন মেয়েকে আবার পড়াশোনা করাতে পারব| আমরা তার প্রতি কৃতজ্ঞ|গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, “কোনো শিক্ষার্থীর স্বপ্ন

যেন শুধু দারিদ্র্যের কারণে থেমে না যায়, সেটাই আমাদের চেষ্টা| বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ| প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব| এই শিক্ষার্থীর মতো যে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে প্রশাসন তার পাশে থাকবে|ইউএনওর এই মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে| স্থানীয়রাও শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন| পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com