মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১০৪৯ বার পঠিত
 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১২২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মতিউরের ছেলে ওয়াসিম (২৬) ও একই এলাকার সানাউলের ছেলে রাসেল রেজা (১৮), একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত বেলালের ছেলে শরীফ (২৮)। জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর বুধবার বিভিন্ন জায়গায় অভিযানগুলো চালানো হয়। শিবগঞ্জ থানাধীন নলডুবরি বাজার হইতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওয়াসিম ও রাসেল রেজাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানাধীন বহলাবাড়ী মোড় হইতে ৫২ বোতল ফেন্সিডিলসহ শরীফকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসআই আসগার আলি, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানগুলো চালায়। দুইটি ঘটনায় শিবগঞ্জ থানায় ২ টি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com