সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৯৭৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, জেলা শাখা। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির জেলা আহবায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম। ৩ দফা দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুর রহমান, সম্পাদক মোঃ আব্দুল লতিব, গোমস্তাপুর উপজেলা সভাপতি মোঃ আব্দুল আলিম, নাচোল উপজেলা সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম, ভোলাহাট উপজেলা সম্পাদক মোঃ আহসান হাবিব (কোকিল) সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা, অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের দু’টি পত্র প্রত্যাহার ও গেজেট হতে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করাসহ তিনটি দাবি জানান। পরে সমিতির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরনের উদ্দেশ্যে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com